শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

গত বছর সড়কে ঝরেছে ৬২৮৪ প্রাণ

আকাশবার্তা ডেস্ক :

গতবছর সারা দেশে পাঁচ হাজার তিনশ ৭১টি সড়ক দুর্ঘটনায় ছয় হাজার দুইশ ৮৪ জন মারা গেছেন। আহত হয়েছেন সাত হাজার চারশ ৬৮ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

শনিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি দুই হাজার ৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই হাজার দুইশ ১৪ জন, যা মোট নিহতের ৩৫ দশমকি ২৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা হার ৩৮ দশমিক ৬৮ শতাংশ। দুর্ঘটনায় এক হাজার পাঁচশ ২৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৪ দশমিক ২৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন সাতশ ৯৮ জন, অর্থাৎ ১২ দশমিক ৬৯ শতাংশ।

প্রতিবেদন বলছে, ৭৬টি নৌ-দুর্ঘটনায় ১৫৯ জন নিহত, ১৯২ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। ঝালকাঠির সুগন্ধ নদীতে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জন নিহত, ২৩ জন চিকিৎসাধীন এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছে। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রায় সময় ফেরিঘাটে ৬ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ১২৩টি রেলপথ দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০