শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘সেনাবাহিনীকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘প্রশিক্ষণ ছাড়াও সেনাবাহিনী দেশের সম্ভাব্য সব ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়াবে।’

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।

চার সপ্তাহব্যাপী সেনাবাহিনীর  শীতকালীন প্রশিক্ষণ ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় শেষ হয়েছে।

সেনাবাহিনীর নবম পদাতিক বিভাগ ‘অনুশীলন নবদিগন্ত’ নামে সফলভাবে এ প্রশিক্ষণ পরিচালনা করেছে।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ প্রশিক্ষণ পরিদর্শন করেন।

সেনাপ্রধান বলেন, ‘বিশ্বে প্রযুক্তির উন্নতি হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এখন দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বিবেচনায় নেয়া হয়েছে যেন আমরা ভবিষ্যত যুদ্ধ পরিকল্পনায় এই প্রযুক্তি যুক্ত করে শক্তি সমৃদ্ধ করতে পারি।’

অনুশীলনের বিষয়ে তিনি বলেন, এই অনুশীলন সেনা সদস্যদের দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি করে।

সাইবার ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলেও জানান সেনাপ্রধান।

তিনি বলেন, একটি অনুশীলনে সব বিষয় নিয়ে আসা যায় না। এই অনুশীলনে লজিস্টিকস সক্ষমতায় জোর দেয়া হয়েছে।

সেনাবাহিনীর নারী সদস্য এবং বিমানবাহিনীর জঙ্গী বিমান, সাঁজোয়া যান ও এমএলআরএস এ অনুশীলনে অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০