মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

র‍্যাবের কারণে বাংলাদেশে সন্ত্রাস কমেছে : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র‌্যাবের কারণে দেশে সন্ত্রাস কমেছে। যারা তাঁদের পছন্দ করে না, তাঁরাই র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচার করছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর ছয়হারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয়, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, র‌্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ। তাঁরা খুব ইফেক্টিভ, ভেরি ইফেশিয়ান্ট এবং তারা করাপ্ট নয়। এ জন্যই তাঁরা জনগণের আস্থা অর্জন করেছেন।

আব্দুল মোমেন বলেন, গত কয়েকবছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। স্বয়ং ইউএস স্ট্যাট ডিপার্টমেন্ট স্বীকার করেছে।

তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ, র‌্যাবের তাদের বিরুদ্ধে কাজ করে।

তিনি আরও বলেন, র‌্যাব আমেরিকান ও ব্রিটিশরা তৈরি করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমেরিকা প্রশিক্ষণ দিয়েছে। ইউএসএ র‌্যাবকে নিয়মকানুন শিখিয়েছে। ইন্টারগেশন পদ্ধতিও তাদের শেখানো।

মন্ত্রী বলেন, ওরা (আমেরিকা) বলেছে, গত ১০ বছরে ছয়শ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয়। এর দায় দায়িত্ব কে নেবে?’ ‘আসেন, দেখেন, লোকজনের সঙ্গে কথা বলেন, সত্য ঘটনা উদঘাটন করেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন।

সুনামগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী মিসেস সেলিনা মোমেন, যুক্তরাজ্যের ব্যবসা, পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সুনামগঞ্জ সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিল্লুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১