সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘এফডিসিতে ঢুকে মনে হচ্ছে যুদ্ধ হবে’

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে শুরু হয়েছে শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচন শুরু হয়।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়ে নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, নির্বাচন উপলক্ষে এফডিসিতে মোট ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এত পুলিশ দেখে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি যখন প্রথম ঢুকলাম (এফডিসি), মনে হচ্ছে যুদ্ধ হবে। এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো। ’

২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে তিনি ভোট দেন। এরপর অন্যান্য প্রার্থী, সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।

এদিকে, ভোট শুরুর পর দুই প্যানেলই আশা প্রকাশ করেছে যে, তারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31