সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে লিরিক গ্রুপের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

স্বনামধন্য বস্ত্র শিল্প প্রতিষ্ঠান লিরিক গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া সি.আই.পি’র পৃষ্ঠপোষকতা ও পরিচালক মো. বেলায়েত হোসেন এর সার্বিক সহযোগিতায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয়।

রবিবার (৬ জানুয়ারি) বিকেলে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম ইউছুফ জালাল কিছমত এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্বাস উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, উপজেলা স্বেচছাসেবকলীগের সভাপতি তানভীর হায়দার চৌধুরী রিংকু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ জনি প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31