সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ

আকাশবার্তা ডেস্ক :

ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে এই পরামর্শ দেওয়া হয়।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জরুরি বার্তায় বলেছে, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোন দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

একইসঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।

ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো, যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31