সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরো ৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলেন না। খালাস পেয়েছেন- ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ ৩জন।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরে নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশলী (পিপি) জসীম উদ্দিন জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আসামি পক্ষের আইনজীবী মঞ্চুর জিলানী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930