মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কবে, জানালেন শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এ মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ সন্ধ্যায় জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপরে খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি এই মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা ততটুকু করব। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব তত দ্রুত আমাদের সব ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

দিন দিন শিক্ষার গুণগত মানোন্নয়ন বৃদ্ধি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শ্রেণিকক্ষ খুলে দেওয়া হলেই নতুন কারিকুলাম ট্রাইআউটে যাবে।

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এদিন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ আসনের এমপি মুহম্মদ শফিকুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত শপথ বাক্য অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০