মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম নামের ৬০ বছর বয়সী এক মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন এ নির্মম হত্যাকান্ড চালান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি। এর আগে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আমেনা স্থানীয় মৃত আকবর আলীর স্ত্রী।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থ, প্রেম সংক্রান্ত ব্যর্থতা, মাদকাসক্ত) বশবর্তী হয়ে মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১