সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গুগলের ভুল ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার

টেক বার্তা ডেস্ক :

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ভুল ধরিয়ে ৬৫ কোটি টাকা পুরস্কার পেলেন ভারতীয় এক সাইবার-সিকিউরিটি এক্সপার্ট। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমের বেশ কয়েকটি ভুল ধরিয়ে দিয়ে তিনি এ পুরস্কার জিতলেন।

সম্প্রতি গুগলের ব্লগ পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে। গুগল জানায়, আমান পান্ডে নামের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগলের একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন। কেবল ২০২১ সালেই গুগলের ২৩২টি ভুল ধরেছিলেন তিনি।

আমান এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট করেছেন। ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। যদিও গুগলের ভুলত্রুটি ধরা শুরু করেছিলেন ২০১৯ সাল থেকে। গুগলের ভালনারেবিলিটিজ দলের সদস্য সারা জেকবস জানিয়েছেন, ২০১৯ সালেই আমান প্রথম রিপোর্টটি জমা দিয়েছিলেন। এখনো পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন পান্ডে, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকটাই সহায়তা করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১