শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফ্লোরিডা বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আকাশবার্তা ডেস্ক :

ক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (০৬ জানুয়ারি) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল-২ এর ব্যাগেজ সেকশনে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েকশ মানুষ বিমানবন্দরের ভেতরে দাঁড়িয়ে ছিল। এছাড়া প্রায় এক ডজন পুলিশের কার ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলির শব্দ শোনার পর টার্মিনাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলাকারীর বয়স ২৬ বছরের মতো। তিনি মালপত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। এর পর কিছু না বলেই হঠাৎ বিমানবন্দরের ভেতরে থাকা লোকজনের দিকে গুলি করতে শুরু করেন। সে সময় ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। পরে গুলি শেষ হয়ে গেলে তিনি আত্মসমর্পণ করেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী বন্দুক নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। তাঁর ব্যাগে রাখা ছিল গুলি। বিমানবন্দরের শৌচাগারে গিয়ে ব্যাগ থেকে গুলি নিয়ে লোকজনের ওপর হামলা চালান।
হামলার খবর পেয়ে পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। হামলার পর শতাধিক ব্যক্তি বিমানবন্দরের রানওয়ের আশপাশে অবস্থান করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০