সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশের তাইয়েফ

আকাশবার্তা ডেস্ক : 

ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমেছেন গাজীপুরের কাপাসিয়ার পাবুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মেদ তাইয়েফ (২২)।

কিয়েভে বসবাসরত হাবিবুর রহমান জানান, ছেলে যুদ্ধে যাক এটা চাননি তারা। তবু ইউক্রেনের হয়ে যুদ্ধে গেছে। তাইয়েফ বর্তমানে কিয়েভ থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে আছে যুদ্ধের মাঠে।

বিষয়টি নিয়ে তাইয়েফের পরিবারের লোকজন খুবই উদ্বিগ্ন। আত্মীয়-স্বজন ও গ্রামবাসী তাকে নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়।

জানা যায়, ব্যবসায়ী হাবিবুর রহমান দীর্ঘদিন থেকেই বসবাস করছেন ইউক্রেনে। তার দুই ছেলে তাইয়েফ ও মোহাম্মেদ কারিম (১০)। ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামা তাইয়েফ কিয়েভেস্কি টেকনিক্যাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

তাইয়েফ যুদ্ধের ময়দান থেকে মাঝে মাঝেই কথা বলেন তার বাবার সঙ্গে। পরিবারের লোকজন নিয়ে ইউক্রেনের বসবাসরত হাবিবুর রহমান তার  প্রাণের ছেলেকে নিয়ে যেমন দুশ্চিন্তায় রয়েছেন তেমনি গোটা পরিবারের লোকজন রয়েছেন যুদ্ধ যন্ত্রণায়। তাদের ঘরে পর্যাপ্ত নগদ অর্থ থাকলেও খাদ্য সংকটে পড়েছেন। মারণাস্ত্রের হামলায় বারবার প্রকম্পিত হয়ে উঠেছে গোটা শহর, আর নির্ঘুম রাত কাটছে তাদের।

এদিকে তাইয়েফের যুদ্ধে যাওয়ার খবরে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন-রাত পার করছেন কাপাসিয়ায় বসবাসরত তার দাদি গোল মেহের। জানালা ধরে দিন-রাত তাকিয়ে থাকেন অজানার উদ্দেশ্যে। বিলাপ করছেন, দোয়া করছেন যুদ্ধ থেকে অক্ষত অবস্থায়, সুস্থ ফিরে আসুক নাতি।

এলাকার সবাই চাইছে তাদের প্রিয় মানুষ হাবিবুরের পরিবারের লোকজন নিরাপদ থাকুক, সুস্থ হয়ে আবার ফিরে আসুক এই বাংলার মাটিতে এমনটাই প্রত্যাশা সকলের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930