শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বড় ও ছোট সব দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো উচিত।

বিবৃতিতে সিঙ্গাপুর রাশিয়ার কাছে আগ্নেয়াস্ত্র তৈরির সব ধরনের সরঞ্জাম রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছে। সিঙ্গাপুর বলেছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো রাশিয়ার যুদ্ধ করার এবং ‘সাইবার আগ্রাসনে জড়িত হওয়ার ক্ষমতাকে সীমাবদ্ধ করা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর আরও বলেছে, তাদের সকল আর্থিক প্রতিষ্ঠানকে চারটি রাশিয়ান ব্যাংকের সঙ্গে লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে। এই ব্যাংক চারটি হলো- ভিটিবি ব্যাংক, ব্যাংক রশিয়া, প্রমসভিয়াজব্যাঙ্ক পাবলিক জয়েন্ট স্টক কোং এবং করপোরেশন ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স ভেনেশেকোনমব্যাঙ্ক। এই চারটি ব্যাংকের সঙ্গে লেনদেন করলে, সেই আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে।

সিঙ্গাপুর আরও জানিয়েছে, তারা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ব্যাপারে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮