রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আবারও বেড়েছে সোনার দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশের বাজারে ৫ দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। এক হাজার ৫০ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকায়।

মঙ্গলবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার (৯ মার্চ) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনা-বেচা হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এর আগে, গত ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দামেই আজ (মঙ্গলবার) পর্যন্ত ২২ ক্যারেটের সোনা ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪২১ টাকায় সোনা বিক্রি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০