সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরা হল না ওয়াহাবের

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওয়াহাব (৩০) নামের বিদেশ ফেরত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বিয়ের পাত্রী দেখে ফিরছে বলে জানা যায়।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার  চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট আন্ডা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহাব (৩০) উপজেলার পাইন্দং ইউনিয়নের  ফকিরাচান এলাকার পূর্ব পাড়ার মোহাম্মদ সৈয়দুল হকের পুত্র।

বিষটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মুহাম্মদ শহিদ।

তিনি বলেন, আহত অবস্থা রাত ৮ টার দিকে আব্দুল ওয়াহাব (৩০) নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার সঙ্গে হাসপাতালে আসা রিমন মুঠোফোনে বলেন, মাগরিবের আযানের একটু আগে ৬টার দিকে আমি রাস্তার পাশে কাজ করছিলাম, এসময় শব্দ শুনে ফিরে দেখি মোরটসাইকেলসহ ওয়াহিদ ও তার এক বন্ধু আহত হয়ে পরে আছে। পরে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে ওয়াহাবে আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে মারা যায়।

রিমন নিহত ওয়াহাবের বড় ভাইয়ের বরাতে আরও বলেন, ওয়াহাব কিছুদিন আগে বিদেশ থেকে বিয়ে করার জন্য দেশে এসেছে। বন্ধুকে নিয়ে বিয়ে করার জন্য মেয়ে দেখতে বের হয়েছিল বিকেলে। সুয়াবিল থেকে পাত্রী দেখে ফেরার পথে এ ঘটনা ঘটেছে।

এদিকে, সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল লালমাটিয়াতে মোটরসাইকেলের ধাক্কায় মো: দুলামিয়া (৯৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31