বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে হাসনাবাদ দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া, পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথি হিসেবে ভবনের নাম ফলক উম্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪তলা ভিত্তি নিয়ে ১ম তলা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, আওয়ামী লীগ নেতা নাজমুল করিম টিপু, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ইভেন্ট এর পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বক্তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১