শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মান্দারী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে উৎসব-মুখর পরিবেশে ১০৯৩ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, মান্দারী বাজার বণিক সমিতির এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১১টি পদে মোট ২৯জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন- আবুল কাশেম পাটোয়ারী (বণিক সমিতির সাবেক সভাপতি)। অন্য দুই নির্বাচন কর্মকর্তা হলেন- ফরিদ উদ্দিন ও মাসুদ প্রভাষক এবং প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন- দিঘলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র নাথ।

নির্বাচনে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন- চন্দ্রগঞ্জ থানার এসআই ওমর ফারুক, এসআই মঈন উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এসময় চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিনসহ চন্দ্রগঞ্জ প্রেসক্লাব ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১