সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুলতান সুলেইমান ও হুররম সুলতান মসজিদে বোমাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোলে অবস্থিত সুলতান সুলেইমান ও হুররম সুলতানা মসজিদে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া মারিউপোল থেকে কাউকে বের হতে দিচ্ছে না। অন্যদিকে শহরবাসীকে বের করতে না পারার দায় ইউক্রেনকে দিচ্ছে রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ বাহিনী সুলতান সুলেইমান ম্যাগনিফিসেন্ট ও তার স্ত্রী রোক্সোলানার (হুররম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। ৮০ জনের বেশি বেশি মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছে বলে জানায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে কেউ আহত বা নিহত হয়েছে কি না, তা জানায়নি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এক মিনারবিশিষ্ট এই মসজিদটি ২০০৭ সালে এক তুর্কি ব্যবসায়ী ও মারিউপোল শহরের আজারবাইজানি সম্প্রদায়ের অর্থায়নে সুলতান সুলেইমান ও হুররম সুলতানার সম্মানে তৈরি করা হয়। ইস্তাম্বুলে এই মসজিদের একটি প্রোটোটাইপ সংরক্ষিত আছে। সুলতান সুলেইমান ও হুররম সুলতান মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১