মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার স্ত্রীর সঙ্গে ভাইরাল ‘বাদামকাকু’ (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক :

প্রায়ই টিভি পর্দায় দেখা যায় কাঁচাবাদাম গানের মাধ্যমে ভাইরাল হওয়ায় সেলিব্রিটি ভুবন বাদ্যকরকে।

এবার স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন এ গায়ক। সবার সামনে ভালোবাসার মানুষটিকে চুমু খেয়ে আবারো ভাইরাল হলেন ভুবন।

খুব শিগগির শুরু হতে যাচ্ছে নতুন রিয়ালিটি শো ‘স্মার্ট জোড়ি’। সঞ্চালনায় রয়েছেন টালিউড সুপারস্টার জিৎ।

সেই শোয়েই অংশ নেবেন ভুবন ও তার স্ত্রী। স্টার জলসার পক্ষ থেকে এ শোর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন ভুবন!

এই শোয়ে ভুবনের স্ত্রীকে জিৎ প্রশ্ন করেন, ভালোবেসে ভুবন তাকে কী দেন? কথা না বাড়িয়ে সোজা স্ত্রীর কাছে গিয়ে তাকে চুমু দেন ভুবন। বাদামকাকুর এমন কাণ্ডে প্রথমে জিৎ কিছুটা অবাক হলেও পরে ভুবনকে শুভেচ্ছা জানান।

নেটিজেনদের মতে, ভুবন গ্রামের এক নিরীহ মানুষ হওয়ায় অনেকেই তাকে নিয়ে ব্যবসা করছেন। টিআরপি বাড়ানোর হাতিয়ার হিসেবেই বাদামকাকুকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, সমপ্রতি ভুবন বলেছিলেন, তিনি সেলিব্রিটি হয়ে গেছেন, তাই তিনি আর বাদাম বিক্রি করবেন না। বাদাম বিক্রি করতেও পারবেন না। তাঁর এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়ার ঝড় উঠেছিল। বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিলেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কয়েকদিনের অযাচিত সাফল্য তাঁকে তাঁর শিকড়টা ভুলিয়ে দিল?

পরে যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমাও চেয়ে নেন। এরও বেশ কিছুদিন আগে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। গাড়ি চালানো শিখতে গিয়েই ঘটে বিপত্তি। হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। একদিন পরেই যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১