সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
ফাইল ছবি।

কখন-কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আসানি’

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববারের (২০ মার্চ) মধ্যে ওই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে।  নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে আগামীকাল সোম অথবা পরদিন মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এ ঘূর্ণিঝড়ের নাম ‘আসানি’।  সোমবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে। শনিবার থেকেই ভারতের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর তৎপরতাও আপাতত বন্ধ করে দেয়া হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি।

তবে এর প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ বৃষ্টি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930