সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ৯ হাজার পরিবার পেয়েছে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পারিবারিক কার্ডের মাধ্যমে ৯ হাজার নিন্ম আয়ের পরিবারকে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হয়েছে। আসন্ন রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবি এ উদ্যোগ নেয়।

রোববার (২০ মার্চ) সকালে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সমাজসেবা কর্মকর্তা মাহবুবর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীর মাঝে এসব পণ্য দেয়া হয়েছে।
একই সাথে রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31