রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

এবার কমেছে পাম অয়েলের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 

সয়াবিন তেলের পর এবার কমেছে পাম অয়েলের দাম। খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল পামঅয়েলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। লিটারপ্রতি মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার পামঅয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৩৩ টাকা।

গত ২০ মার্চ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের বৈঠকে সয়াবিন তেলের দাম কমানো হয়। ওইদিন খুচরাপর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৯৫ টাকা এবং খোলা সয়াবিন ছিল লিটারপ্রতি ১৪৩ টাকা।

ওইদিন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, ২২ মার্চ বসে পামঅয়েলের দাম নির্ধারণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০