শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে (৫টা ৫৫ মিনিট) লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পন করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাযাত ও পুস্পার্ঘ্য অর্পন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন হয়। এছাড়া দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়াও জেলার কফিল উদ্দিন বিশ^বিদ্যালয় কলেজসহ চন্দ্রগঞ্জ থানার এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০