সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের সরিয়ে যাওয়ার সুবিধার্থে এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করল মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই মানবিক করিডোর উন্মুক্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করছি।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টার আগেই যুদ্ধবিরতিকে নিঃশর্তভাবে সম্মান জানানোর বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। হামলা শুরুর কয়েকদিন পর থেকেই প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে বর্তমানে তিন লাখের মতো বাসিন্দা অবস্থান করছে বলে জানা গেছে। এর আগে মারিউপোলের বেসামরিক লোকদের বের হওয়ার সুযোগ করে দিতে সেখানে মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আইরিনা ভেরেশচুক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31