মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৮৮ বছর পর তুরস্কের হায়া সোফিয়ায় প্রথম তারাবির নামাজ

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের স্থানীয় সময় ২ এপ্রিল দিবাগত রাত থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এদিন রাতে ৮৮ বছর পর হায়া সোফিয়া মসজিদে প্রথমবারের মতো তারাবির নামাজ আদায় হতে যাচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।

এছাড়া পবিত্র রমজান মাস জুড়ে এখানে নানা আয়োজন থাকবে। ২০২০ সালের ২৪ জুলাই থেকে এটি পুনরায় মসজিদ হিসেবে চালু হয়েছে। তবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি-নিষেধের কারণে ২০২১ সালে এখানে তারাবির নামাজ আদায় হয়নি। বর্তমানে তুরস্কে করোনার প্রকোপ কিছুটা কমে এসেছে। তাছাড়া দেশটির অধিকাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সে কারণে হায়া সোফিয়া মসজিদ তারাবির নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে।

হায়া সোফিয়া ৫৩২ সালে নির্মিত হয়েছিল। তুর্কি সুলতান মাহমুদ ফাতাহ ১৪৪৩ সালে ইস্তাম্বুল বিজয়ের পর এটিকে মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। তার আগে এটি প্রায় ৯১৬ বছর গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছিল। এ ছাড়া ৮৬ বছর যাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। তবে ১৪৫৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়।

১৯৮৫ সালে ইউনেস্কো হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। তুরস্কের পর্যটন আকর্ষণের মধ্যে অন্যতম এই হায়া সোফিয়া মসজিদ। যেটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এটি খোলা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার পক্ষে রায় দেয়। একই বছরের ২৪ জুলাই থেকে হায়া সোফিয়ায় জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। ৮৮ বছর পর এবার সেখানে হতে যাচ্ছে তারাবির নামাজ।

মসজিদে রূপান্তর হলেও হায়া সোফিয়াতে থাকা খ্রিস্টীয় কারুকার্য ও প্রাচীর চিত্রগুলো সংরক্ষণ করা হয়েছে। নামাজের সময় এগুলো ঢেকে রাখা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১