সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
ফাইল ছবি।

নোয়াখালীর এমপি একরামের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে এলাকায়। তবে তিনি দাবি করেন, তার বক্তব্যের খন্ডিত ও বিকৃত করে প্রকাশ হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ৩০০ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়। অনেকে বলছেন, এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, জয় বঙ্গবন্ধু বলার দরকার নেই, জয় বাংলা বলবেন। অনেকে বলছেন, ওই অনুষ্ঠানে সাংসদ একরামুল নিজেই তাঁর বক্তব্যের শেষে জয় বঙ্গবন্ধু না বলে, শুধু জয় বাংলা বলতে শোনা গেছে।

শনিবার ধর্মপুর ইউনিয়নে প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন সাংসদ একরামুল করিম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুহীন বাংলাদেশ কখনো চিন্তাই করা যায়না। যারা বঙ্গবন্ধুহীন বাংলাদেশ চিন্তা করে, তারা আর যাই হোক আওয়ামী লীগের লোক হতে পারেনা। সাংসদ একরামুলের বক্তব্যে স্পষ্ট তিনি প্রকারন্তরে স্বাধীনতা বিরোধীদের সমর্থন করেছেন। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রীয় এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান শাহীন।

আমার বক্তব্যের খন্ডিত অংশ বিকৃত করে প্রকাশ হয়েছে উল্লেখ করে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি বলেছি, আপনাদের এই ট্রাষ্ট একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হলেও যেহেতু ‘জয় বাংলা’ এখন রাষ্ট্রীয় স্লোগান, সেহেতু আপনারা এট অন্তত ‘জয় বাংলা’ বলবেন, ‘জয় বঙ্গবন্ধু’ বলার দরকার নেই। এই ট্রাষ্টে সকল দলের লোক আছে, সবাইতো ‘জয় বঙ্গবন্ধু’ বলবে না। কারণ, ‘জয় বাংলা’ রাষ্ট্রীয় স্লোগান, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ রাষ্ট্রীয় স্লোগান নয়।

অনুষ্ঠানে ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উপদেষ্টা মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় সংগঠনটির সদস্যরাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930