রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ডিসিদের জনকল্যাণ কাজে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক : 

জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের জীবনযাত্রার মান বদলে দেয়ার লক্ষে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা যে সিদ্ধান্তই নেই, সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়। আপনাদের আন্তরিকতা, কর্মদক্ষতা, যোগ্যতাই পারে এ দেশের মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিতে। কাজেই আপনারা সেভাবেই কাজ করবেন।’ প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে একথা বলেন।

জেলা প্রশাসকদের জন্য ২৩ দফা নির্দেশনা প্রধান করে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তাঁদের কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, আমরা চাই দেশকে এগিয়ে নিতে এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্রের ধারাবাহিকতাই হচ্ছে একটি দেশকে উন্নত করতে পারে, সেই অভিজ্ঞা আমরা ইতোমধেই অর্জন করেছি।

’৭৫ থেকে ’৯৬ এ দেশের মানুষ শুধু বঞ্চনারই শিকার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার যে জনগণের সেবক সেটা তখনই মানুষ উপলব্ধি করতে পেরেছে- যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, এই ৮ বছরে বাংলাদেশের যে উন্নয়নের ধারাটা সূচিত হয়েছে, আজ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ একটা মর্যাদা পেয়েছে। দেশ স্বাধীন না হলে এটা কোনদিনও হতনা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। আরো বক্তৃতা করেন, মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। মন্ত্রী পরষদ সচিব মোহম্মদ শফিউল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

জেলা প্রশাসকদের পক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উন্মে সালমা তানজিয়া, চাঁদপুরের আব্দুস সবুর মন্ডল এবং যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন এবং ময়মনসিংগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন বক্তৃতা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১