সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

টিপ কাণ্ডে পুলিশ কনস্টেবল তারেক আটক

আকাশবার্তা ডেস্ক :

টিপ নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিপ নিয়ে কটূক্তিকারী কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনায় জড়িত হিসেবে তাকে শনাক্ত করেছি আমরা। হেনস্তার শিকার শিক্ষিকা যে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, তার যথাযথ তদন্ত হবে।

জিডিতে ড. লতা সমাদ্দার অভিযোগ করেন, শনিবার সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে রিকশায় আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে কর্মস্থল তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন। সেজান পয়েন্টের সামনে একজন পুলিশের পোশাক পরা (মোটরবাইক নং ১৩৩৯৭০) ব্যক্তি পার্ক করে রাখা মোটরসাইকেলে বসে ছিলেন। পাশ দিয়ে যাওয়ার সময় কলেজ শিক্ষিকার কপালের টিপ নিয়ে টিজ করেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই ব্যক্তি।

হেনস্তার শিকার শিক্ষিকা লতা আরও অভিযোগ করেন, পেছনে ফিরে গিয়ে তার আচরণের প্রতিবাদ করলে আবারও গালিগালাজ করেন ওই পুলিশ। পরে গাড়ি স্টার্ট দিয়ে শিক্ষিকার গায়ের ওপর চালিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেন পুলিশ সদস্য। সেসময় তিনি বাইকের নিচে পড়ে গিয়ে আঘাত পান। তার মুখে দাঁড়ি আছে, তিনি মোটা এবং অনুমান করতে পেরেছি তিনি মধ্যবয়সী।

ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে নাজমুলকে শনাক্ত করা হয়। সোমবার সকালে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930