রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আমরা শ্রীলঙ্কার পথে যাচ্ছি না : পরিকল্পনামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

অনেকেই শ্রীলঙ্কার এমন পরিস্থিতির কথা তুলনা করছেন বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে বাস্তবায়ন হওয়া বেশ কিছু বড় প্রকল্পে অর্থ দিয়েছে বিদেশি দাতা সংস্থাগুলো। ফলে বাংলাদেশও ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার দশায় পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এমন আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ আলাদা। কোনো দিক থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যাচ্ছে না।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ কেউ সরাসরি শ্রীলঙ্কাকে বাংলাদেশে বসিয়ে রায় দেয়, এটা গ্রহণযোগ্য নয়। এটা অর্থনীতির বিজ্ঞানেও গ্রহণযোগ্য নয়, সামাজিক বিজ্ঞানেও গ্রহণযোগ্য নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন অর্থনীতি। দুইটা দেশের গঠন সম্পূর্ণ ভিন্ন রকমের, দুইটার গতিবিধিও ভিন্ন রকমের।

এম এ মান্নান বলেন, আমাদের দেশের প্রকল্প ও প্রস্তুতি সে রকম নয়। আমরা শ্রীলঙ্কাকে নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে এটা নিয়ে গবেষকদের আলোচনা আমরা দেখছি, শুনছি এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। কিন্তু এ বিষয়ে সতর্ক রয়েছি।

বিষয়গুলোকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরাসরি ওই দেশের অবস্থার ব্যাখ্যা করে এখানে বসিয়ে দেয়া হবে, এটা ঠিক নয়। তাদের অবস্থা দেখে বলা হবে আমরাও সেই পথে যাচ্ছি, এটা কোনোভাবেই ঠিক নয়। ঋণ ব্যবস্থা, প্রকল্প, কৃষি উৎপাদন, রিজার্ভ, রেমিট্যান্স সব ক্ষেত্রেই বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে বেশ সফল এবং এগিয়ে। তাই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো আশঙ্কাই নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০