শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রাজনীতিতে দুর্বৃত্তদের পদায়ন অশনি সঙ্কেত

রাজনীতিতে দুর্বৃত্তদের পদায়ন অশনি সঙ্কেত। বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বাংলাদেশ আওয়ামীলীগে এ ধরনের শঙ্কা কোনো ভাবেই মেনে নেওয়ার নয়। দুঃসময়ে শত বঞ্চনা আর নির্যাতন সহ্য করে যারা আওয়ামীলীগের ছাতার তলে পড়ে থাকেন, দল ক্ষমতায় গেলে তাদের মূল্যায়ন সঠিকভাবে করা হয়না। তবুও এসব বঞ্চিত লোকজন দলত্যাগ করে অন্য কোথাও তরী ভিড়াতে রাজি নন। এটি একটি আদর্শ বলতে পারেন।

৭৫ এর মির্মম ঘটনার পর আওয়ামীলীগ ও তার দলের লোকজন যে কঠিন সময় অতিক্রম করতে হয়েছে। তা সবারই মনে থাকার কথা। ওই সময় থেকে ২১টি বছর বঙ্গবন্ধুর স্বপ্ন আর মুক্তিযুদ্ধের চেতনা লালন করে নিরবে নিবৃতে ঘরের এককোণে পড়ে ছিলেন এ দলের লাখো কর্মী সমর্থক। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আজ ক্ষমতায়। ১৯৯৬ সালে আওয়ামীলীগ যখন ২১ বছর পর ক্ষমতায় আসে, তখনও অনেক ত্যাগী নেতা-কর্মী ক্ষমতার হালুয়া-রুটির ভাগের পিছনে দৌড়-ঝাঁপ করেননি। তাদের একটাই তুষ্টি ছিল যে আমার দল আজ ক্ষমতায়। এইটুকুই যেন তাদের পরম শান্তি।

বাংলাদেশ আওয়ামীলীগের কাছে এদেশের মানুষের প্রত্যাশা সব সময় একটু বেশি-ই থাকে। আবার আওয়ামীলীগ একটি ভুল করলে এদেশের মানুষ তা মেনে নিতে পারেনা। এর কারণ হচ্ছে, মানুষের মধ্যে একটি ধারণা আছে আওয়ামীলীগ মানে একটি আদর্শ, আওয়ামীলীগ মানে একটি চেতনার স্ফুলিঙ্গ। এ দলের মানুষ ভুল করবে কেন? বর্তমান সরকারের নেতৃত্বে থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য দেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা।

রাজনীতিতে মেধা ও ত্যাগের মূল্যায়ন এটি আওয়ামীলীগের একটি ঐতিহ্য ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই মূল্যায়নের জায়গা টুকু ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে বলে আমার মনে হচ্ছে। এখন মেধা ও যোগ্যতার মূল্যায়নের চাইতে কে কার কতটা অনুগত এটাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে। এই অবস্থা ও মনোভাবের পরিবর্তন না হলে খুব শীঘ্রই আওয়ামীলীগের জন্য একটি কঠিন সময় অপেক্ষা করছে বলে আমার মনে হয়।

বর্তমান সরকার প্রধান প্রতিনিয়ত ছাত্র ও যুবসমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। রীতিমত সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ইয়াবা’কে (ক) শ্রেণির মাদক এবং ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা হবে। আইনটি সংসদে পাশ হলে এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত হলে অচিরেই মাদক ব্যবসা বন্ধ হবে বলে আমার বিশ্বাস। গণমানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার চায় দেশকে মাদক মুক্ত করার। তা’না হলে দেশ ও সমাজ মাদকের ছোঁবলে ধ্বংস হয়ে যাবে।

সরকারের এই লক্ষ্য বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাদের মনোভাবে বিস্তর ফাঁরাক আছে বলেই প্রতিয়মান হচ্ছে। মাঠপর্যায়ে দলের নেতৃত্ব কারা দিবে এনিয়ে সুচিন্তিত মতামত গণ্য হচ্ছেনা। একশ্রেণির সুবিধাভোগি ও তল্পিবাহকরা দলের নেতাদের ভুল বুঝিয়ে বিপথগামীদের দলের পদায়ন নিশ্চিত করতে চাচ্ছেন। এটা করা হলে আওয়ামীলীগের মত প্রাচীন এই সংগঠনের আদর্শ ও চেতনা ভুলন্ঠিত হবে। এমন সর্বনাশা সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের গভীর চিন্তা, চেতনা ও মূল্যায়ন প্রত্যাশা করছি।

লেখক : সম্পাদক-মো. আলী হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮