আন্তর্জাতিক ডেস্ক :
ক্ষমতাচ্যুত ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অধিবেশন বসছে। স্থানীয় সময় দুপুরে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
অপরদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ মনোয়নপত্র জমা দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, শাহবাজই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ৭০ বছর বয়সী শাহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। শাহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ-এন-র (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট। সূত্র: ডন