সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি এপ্রিলে ও এইচএসসি জুনে

শিক্ষা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি এপ্রিলে ও এইচএসসি পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।

তিনি বলেন, অনেকগুলো লজিস্টিকস আমাদের দেখতে হবে। এ বছরের এসএসসি জুন মাসে হওয়ার কথা, এইচএসসি আগস্টে হওয়ার কথা। আমাদের কাছে এখনই মনে হচ্ছে জেএসসি-জেডিসি নেওয়াটা খুবই কষ্টকর হবে। কারণ বোর্ডগুলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন, ফলাফল প্রকাশসহ সবকিছু নিয়ে অনেক ব্যস্ত থাকবে। আবার যখনই জেডিসি পরীক্ষা হবে, তারা কিছুদিন ক্লাস করার সুযোগও পাবে না।

‘তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আরও এক থেকে দেড় মাস আমরা সময় নিতে চাই। তারপর সিদ্ধান্ত নেব। আমাদের যদি মনে হয়, কষ্ট হলেও পারব, সেক্ষেত্রে নিতে পারব। যদি না পারি শিক্ষার্থীদের তো মূল্যায়ন করতে হবে, সেক্ষেত্রে তারা বার্ষিক পরীক্ষা দেবে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930