মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

ধর্ম ডেস্ক :

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮শ ৫৬ জন হজে যেতে পারবেন।

বুধবার (১৩ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন সেই সংখ্যা ঠিক হলেও সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর কবে হবে, খরচ কেমন হবে, সেসব বিষয়ে কিছু বলেননি প্রতিমন্ত্রী।

এদিকে দেশে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৮২ জন, অর্থাৎ মোট  ৫৪ হাজার ৪৮৭ জন হজের জন্য নিবন্ধন করে রেখেছেন।

এ বিষয়ে আনোয়ার হোসাইন বলেন, নিবন্ধন স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়, এখানে কারো কোন হাত নেই, যার সিরিয়াল আগে তারাই আগে হজ করার সুযোগ পাবেন। এই নিবন্ধনের সিরিয়াল থেকেই হজে যাবেন।

গত শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ৬৫ বছরের বেশি বয়স্করা এ সুযোগ পাবেন না। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান এ সুযোগ পান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১