রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে সাবেক স্বামীর হাতে খুন হলেন এক নারী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন এক নারী। শহরবানু নামের ওই নারীকে গলাকেটে হত্যা করা হয়। ঘাতক স্বামীর নাম খোকন আলী শেখ। রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের জেলা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। ৩৫ বছরের সংসার ছেড়ে দেবরের সঙ্গে পালিয়ে শহরবানু নতুন সংসার শুরু করায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শহরবানু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, প্রায় ৩৫ বছর আগে বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহরবানুর বিয়ে হয়। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসায়ী হিসেবে স্ত্রীকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তাদের সংসারে ৩টি সন্তানও রয়েছে। এ সুবাধে ভাইয়ের বাসায় আসা যাওয়া করতেন তার ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবীর মধ্যে সখ্যতা গড়ে উঠে। একপর্যায়ে তারা দু’জন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে তারা নতুন সংসার শুরু করেন। এমন প্রেক্ষাপটে তার সাবেক স্বামী খোঁজ নিয়ে লক্ষ্মীপুরে আসেন।

একপর্যায়ে ছোট ভাইয়ের কর্মে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহরবানুকে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেন খোকন।

এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শহরবানুকে জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, ভাবীকে বাগিয়ে এনে দেবর বিয়ে করে নতুন সংসার শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামী তার স্ত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করেন। পুলিশ হত্যাকারীকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০