সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণ করবে সরকার

শিক্ষা ডেস্ক : 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত খাত ধার্য করে শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষাব্যয় নির্ধারণ দেবে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয় ও ব্যয়সংক্রান্ত নীতিমালা ২০২২’ প্রণয়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে এর খসড়া তৈরি করা হয়েছে। আগামী বছর থেকে এটি বাস্তবায়ন হতে পারে বলে জানা গেছে।

নীতিমালা চূড়ান্ত করতে সোমবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে একটি সভা হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, আরও দুটি সভা করে নীতিমালা শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফরম পূরণ ফিসহ যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ নীতিমালা হচ্ছে। এটি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। নীতিমালা বাস্তবায়ন হলে নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে শিক্ষার্থীদের সব ধরনের ফি ও বেতনের অর্থ আদায় করতে হবে। কোনোভাবে তাদের কাছ থেকে নগদ অর্থ আদায় করা যাবে না। আদায়কৃত সব অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ তহবিলে জমা রাখতে হবে।

প্রতিষ্ঠানভেদে শিক্ষার্থীদের ফি নির্ধারণে একটি গাইডলাইন দেওয়া হবে। প্রতি বছর গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করার বিষয়টি নীতিমালায় রাখা হবে।

নীতিমালা জারির পর কেউ সেটি অমান্য করলে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন, স্বীকৃতি ও এমপিভুক্তি বাতিলের সুপারিশ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930