বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জের খাগুড়িয়ায় গাছে অর্ধ ঝুলন্ত হাত বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো গাছের সাথে অর্ধ ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন দক্ষিণ খাগুড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের নাম মোঃ মিলন হোসেন (৬০), তিনি দিঘলী ইউপির দক্ষিণ খাগুড়িয়া গ্রামের মৃত আনোয়ার উল্যাহর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে মোশাররফ হোসেন ও তার মা’ (নিহতের স্ত্রী) জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে।

জানা যায়, ফজর নামাজের পর সাড়ে ৫টার দিকে নিহত মোঃ মিলন হোসেনের লাশ নিজ বসতঘরের পার্শ্বের বাগানে গাছের সঙ্গে হাত-পা বাঁধা দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানিয়েছেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধের লাশ গাছের সঙ্গে হাত-পা বাঁধা, গলায় রশি লাগানো অবস্থায় উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১