সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও হাজিরপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মনির হাজিরপাড়া ইউপির পূর্ব আলাদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোয়াজ্জেম হোসেন, এএসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31