রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মানব সেবায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :

মানব সেবায় অবদান রাখায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন প্রশাসনিক দুই কর্মকর্তা। এর মধ্যে প্রত্যান্ত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স সার্ভিস ও শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড সেবা চালু করে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ও উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে ১ হাজার ২৩৪ জন নারী-শিশুদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতসহ নানা সেবামূলক কর্মকান্ডে পুলিশ সুপার ড. এএইচএম কামকরুজ্জামানকে এ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে এ সম্মাননা দেয়া হয়। এসময় আরো ১০ জন গুণীব্যক্তিকে প্রেসক্লাবের আজীবন সদস্য সম্মাননায় ভূষিত করা হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১