-
- আন্তর্জাতিক, টিকার
- মক্কায় হজে গিয়ে বাংলাদেশীর মৃত্যু
- আপডেট : জুলাই, ৩০, ২০১৭, ২:০৩ পূর্বাহ্ণ
- 760 জন পড়েছেন
নাজিম ভুইয়া, সৌদিঅারব :
সৌদি আরবের মক্কায় হজ করতে আসা এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত খন্দকার এ আর ইউসুফ (৭৮) নেত্রকোনা জেলা সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএম ০৯২৩২৫৩। স্থানীয় সময় শুক্রবার মক্কা আল মুকাররমায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইউসুফ।
মক্কায় হাজীদের সেবায় কর্মরত কাউন্সেলর মাকসুদুর রহমান জানান, শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইউসুফ। তার মরদেহ বর্তমানে মক্কার একটি হাসপাতালে রয়েছে।
এই বিভাগের আরও সংবাদ