শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততার দোকান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততার দোকান উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে একাডেমিক ভবনের অভ্যন্তরে সততা ষ্টোর নামে দোকানটি উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলাওয়ার হোসেন, পরিচালনা পরিষদের সদস্য ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক মহিবুল হক, সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলাওয়ার হোসেন জানান, ছাত্রছাত্রীদের নৈতিকতা, সততা এবং বিবেক বুদ্ধি জাগ্রত করার উদ্দেশ্যে ভিন্নধর্মী এ উদ্যোগ গ্রহণ করে দুদক। সততা ষ্টোরে খাতা, কলম, পেন্সিল, রাবার, চিপস, পাউরুটি, চকলেট, সুইংগামসহ বেশ কিছু ফুড আইটেম ও স্টেশনারী সামগ্রী রাখা হয়েছে। নির্ধারিত মূল ক্যাশবাক্সে রেখে শিক্ষার্থীরা তাদের পণ্য নিতে পারবে কিন্তু এখানে কোনো দোকানদার থাকবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮