সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মঙ্গলবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ধর্ম ডেস্ক :

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ দেশে ৩০ রমজান পূর্ণ হয়েছে। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (৩ মে) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সোমবার (২ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র ও ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এ বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হলো।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজই বাংলাদেশের কয়েকশ গ্রামে মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930