শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ঈদের আট নাটকে রেজমিন সেতু

বিনোদন ডেস্ক :

এ প্রজন্মের অভিনেত্রী রেজমিন সেতু। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার আটটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে অভিনেত্রী জানান। টিভিতে প্রচারের পর ইউটিউবে অবমুক্ত হবে।

নাটকগুলো হলো শামীম জামানের ‘রতনে রতন চিনে’, ইয়ামিন ইলানের ‘ছাড় না দেওয়ার গল্প ২’, ফজলুল সেলিমের ‘গোল্ডেন বয়’, ‘সিরিয়াস প্রেমিক’ ও ‘পাত্রী নাম্বার ১০১’, লুৎফর হাসানের ‘যে প্রেম স্বর্গ থেকে আসে’ ও ‘ডার্ক লাভ’, সকাল আহমেদের ধারাবাহিক নাটক ‘সরকার অ্যান্ড সনস’। এছাড়াও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।

নাটকগুলো প্রসঙ্গে রেজমিন সেতু বলেন, সবগুলো নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সংখ্যার চেয়ে চেষ্টা করেছি ভালো কিছু গল্পে কাজ করার। তাই এবার শুধু আটটি নাটকেই অভিনয় করেছি। আট নাটকে আটটি চরিত্রে দেখা যাবে। যেহেতু নাটকের গল্পগুলো আমাকে ঘিরেই, তাই আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, কাজগুলো খুব ভাল হয়েছে। দর্শকদের পছন্দ হবে।

এদিকে, প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন রেজমিন সেতু। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমায় তাকে চিত্রনায়ক আশিক চৌধুরীর বিপরীতে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন সোলায়মান আলী লেবু। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮