সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আফগান নারীদের পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : 

আফগান নারীদের পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ দিয়েছেন তালেবানের প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার। 

শনিবার (৭ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই নিয়ে তালেবান কর্তৃপক্ষ হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ কাবুল থেকে প্রকাশ  করেছে। তাতে বলা হয়েছে, নারীদের চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত। কারণ এটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক।

এতে আরও বলা হয়, কোনো নারী বাড়ির বাইরে মুখ না ঢাকলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে দেখা করা হবে এবং শেষপর্যন্ত তাকে (আত্মীয়) বন্দি বা সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে।

তালেবানের মতে, নারীদের মুখ ঢাকার আদর্শ পোশাক হচ্ছে বোরকা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের আগের কট্টরপন্থি শাসনের বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছিল এটি।

আফগানিস্তানে বেশিরভাগ নারীই মাথায় হিজাব পরেন। তবে কাবুলের মতো শহরাঞ্চলগুলোতে অনেক নারীকে মুখ খোলা রাখতে দেখা যায়।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় গোষ্ঠীটি জানিয়েছিল, তারা প্রথমবারের মতো এবার কট্টোর পন্থা অবলম্বন করবে না। অবশ্য গত মার্চে বালিকাদের উচ্চ বিদ্যালয় বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তাদের ভাষ্য, ছাত্রীদের পোশাক বিধি নির্ধারণ না করা পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১