বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি বাংলাদেশে শ্রীলঙ্কার মত দিবাস্বপ্ন দেখছে : লক্ষ্মীপুরে হানিফ

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ‘রাজনীতি করেন গণতান্ত্রিক পন্থা অনুসরণ করেন। শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবা স্বপ্ন দেখে লাভ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যদি জনগণের রায় পান তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। আর তা নাহলে ষড়যন্ত্র কিংবা অন্য কোনভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারাবিশে^ বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি লাভ করেছে। তখন তারা (বিএনপি-জামায়াত) দেশের উন্নয়ন চায়না। কারণ তাদের প্রভু পাকিস্তান উন্নয়নে ব্যর্থ হয়েছে। যে পাকিন্তান এক সময়ে আমাদের শোষণ করেছিল সে পাকিস্তানের রিজার্ভ এখন ৪৮ বিলিয়ন ডলারের নিচে আর আমাদের রিজার্ভ এখন ৫০ বিলিয়ন ছাড়িয়েছে।’ এ অপশক্তির বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান হানিফ।

বুধবার (১১ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের এন আহমদীয়া স্কুল মাঠে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল স্বপন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, সহ-সভাপতি সফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ মোমিন পাটোয়ারী, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া. সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ।

এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

প্রসঙ্গত : ২০০৩ সালে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানের পর দীর্ঘ ১৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদর থানায় সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন এবং পৌরসভায় সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১