সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ। বৃহস্পতিবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এপপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভূক্ত ভ্রমণ এবং কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকাশ বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া নতুন করে বিদেশ ভ্রমনের অনুমোদন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ফলে আপাতত বিদেশ সফর নয়।

বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় আমদানি বাবদ প্রচুর ব্যয় হচ্ছে। দেশে ডলারের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ৫০০ কোটি ডলার বিক্রি করেছে। এ অবস্থায় সরকার বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে চাচ্ছে।

বিলাস পণ্যের আমদানি কমাতে এলসি মার্জিন বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের অর্থায়নে বাস্তবায়নের জন্য নির্বাচিত যেসব প্রকল্পে বৈদেশিক মুদ্রা ব্যয়ের বিষয় রয়েছে সেগুলো দেরিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

গত ১১ মে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ ৪ হাজার ৯৩ কোটি ডলার। যা দিয়ে সাড়ে চার মাসের আমদানি দায় মেটানো যাবে। গত বছরের ১৯ আগষ্ট বৈদেশিক মুদ্রার মজুদ ছিলো ৪ হাজার ৮০০ কোটি ডলার।

সম্প্রতি ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার মজুদ কমে আসছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার বৈদেশিক মুদ্রা ব্যয়ে লাগাম টানার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। এর আগে করোনার সময়েও সরকার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখা হয়েছিলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১