আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতা মা ও শিশু জেনারেল হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। ৩০ জুলাই তারিখে হাসপাতালটি পরিদর্শন করেন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ।
পরিদর্শনকালে হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার ও প্রশিক্ষিত কোনো ডিপ্লোমা নার্স না থাকায় এবং পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় ৩১ জুলাই সোমবার হাসপাতাল কেন্দ্রিক সকল কার্যক্রম বন্ধের জন্য চিঠি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে অনুলিপি প্রদান করা হয়।