সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে শিশুসহ ৩ জনকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ছোট ভাই ও ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে মো. তারেক নামে এক যুবক। নিহতরা হলেন সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন ৬ ও নাতনি ফারিয়া আক্তার (৪)।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।
চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
রাত ৯ টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। একজন আটক রয়েছে।
জানা গেছে, সিডু মেস্তুীরির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসে।  ঘটনার সময় প্রথমে সৎ মাকে জবাই করে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও জবাই করে হত্যা করেছে তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31