রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে রামগতিতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান।
প্রতিযোগিতায় সৃজনশীল নৃত্যে প্রথম স্থান অধিকার করেছেন লতিকা নৃত্যালয়ের সন্দিপ্তা রায় ওষ্মী।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল নজরুলসঙ্গীত, ছড়া গান, ভাব সঙ্গীত, লোকসঙ্গীত, হামদ /নাত, উচ্চাঙ্গসঙ্গীত তবলা, সেতারা/ সেতার সরদ/ বাঁশি/কি-বোর্ড বেহালা/গিটার। এছাড়াও ছিল নৃত্য, চিত্রাঙ্কন, শিল্প, বিজ্ঞান যন্ত্র, সৃজন ও ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা বিচারকের দায়িত্ব পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০