সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ব-দ্বীপ রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ব-দ্বীপ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২২ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় অংশ নিয়ে একথা জানান তিনি।

পরিকল্পিতভাবে পদক্ষেপ নিলে যেকোন কঠিন কাজ সমাধান করা যায় বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো প্রকৃতির যে ক্ষতি করেছে তার প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে। ডেল্টা প্ল্যানের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা করা সরকারের লক্ষ্য। একই সঙ্গে যেখানে সেখানে শিল্প- কলকারখানা যেন না হয় সে লক্ষে একশটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেয়া হচ্ছে বলেও জানান সরকারপ্রধান। জলাশয় বা বিল অঞ্চলে মাটি ভরাট করে রাস্তা তৈরি না করে এলিভেটেড রাস্তা তৈরি করে করার পরামর্শ দেন তিনি। নদীর প্রশস্ততা ও বাফার জোন মাথায় রেখে তৈরি করার কারণে পদ্মা সেতুটি দীর্ঘ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এসময় যমুনা ব্রিজ চার কিলোমিটারে কমিয়ে আনা ভুল সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, পরিকল্পিতভাবে কোনো পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায়। যমুনা সেতুর দৈর্ঘ্য কমানো হয়েছিল, যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে করা হয়নি। যে কারণে পদ্মা সেতু দীর্ঘ হয়েছে। কিন্তু এখানে নদীর বাফার জোনও রক্ষা করা হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা দেশকে জেনেই করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930