সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৫ লাখ ডলার পাচ্ছে হাদিসুরের পরিবার

আকাশবার্তা ডেস্ক :

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এ অর্থের ব্যবস্থা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বুধবার (২৫ মে) বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তিনি কাজে যোগ দেবেন।

জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এসএম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীনসহ অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930